Skip to content
ছোট ঘরকে বড় ও আকর্ষণীয় দেখানোর কিছু সহজ ইন্টেরিয়র ডিজাইন হ্যাকস

ছোট ঘরকে বড় ও আকর্ষণীয় দেখানোর কিছু সহজ ইন্টেরিয়র ডিজাইন হ্যাকস

SSamiya Jaman

শহরের অ্যাপার্টমেন্টগুলোর সাইজ দিন দিন ছোট হয়ে আসছে। তবে একটু বুদ্ধি খাটিয়ে সাজালে ছোট ঘরকেও অনেক বড় ও রাজকীয় লুক দেওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন সঠিক আসবাবপত্র নির্বাচন এবং স্পেসের সঠিক ব্যবহার।

১. হালকা রঙের দেয়াল ও পর্দা

ছোট ঘরের দেয়ালে সবসময় সাদা, অফ-হোয়াইট বা হালকা লাইট শেড ব্যবহার করুন। ডার্ক কালার ঘরকে আরও ছোট দেখায়। জানালার পর্দাও যেন হালকা ফেব্রিকের এবং দেয়ালের রঙের সাথে ম্যাচিং হয়।

২. দেয়ালে বড় আয়না (Wall Mirrors) এর ব্যবহার

ইন্টেরিয়র ডিজাইনারদের একটি জনপ্রিয় ট্রিক হলো বড় আয়নার ব্যবহার। লিভিং রুম বা ডাইনিংয়ের দেয়ালে একটি বড় ডিজাইনার আয়না বসালে তা আলো প্রতিফলিত করে ঘরকে দ্বিগুণ বড় দেখাতে সাহায্য করে।

৩. মাল্টিফাংশনাল ফার্নিচার

এমন আসবাবপত্র বেছে নিন যা একের অধিক কাজে লাগে। যেমন- স্টোরেজ সুবিধা থাকা বক্স খাট, সোফা কাম বেড কিংবা ফোল্ডিং টেবিল। এগুলো ঘরের অতিরিক্ত জায়গা দখল না করেই অনেক জিনিস গুছিয়ে রাখে।

home decor ideassmall room designঘর সাজানোর টিপসwall mirrors bdsmart furniturehome improvement

Related Articles